পারটেক্স ডোর মোবাইল অ্যাপ চালু
দুশ্চিন্তাহীন কেনা কাটার সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা করেছে ‘পারটেক্স ডোর’ অ্যাপ। বাংলাদেশে এই প্রথমবারের মতো অগমেন্টেড রিয়েলিটি সংবলিত মোবাইল অ্যাপ চালু করেছে পারটেক্স ডোরস।
পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার সম্প্রতি এক অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করেন।
গ্রাহকরা দরজা কেনার আগে এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনেই দেখে নিতে পারবেন, জানতে পারবেন বিভিন্ন ডিজাইনের দরজার দাম। সারাদেশে অবস্থিত পারটেক্স ডোরসের এক্সক্লুসিভ শোরুম ও ডিলার আউটলেটের ঠিকানা পেয়ে যাবেন সহজেই। সে সঙ্গে কোম্পানির বিক্রয় দলের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
এই অ্যাপটি ‘পারটেক্স ডোর’ নামে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারটেক্স স্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্থসংবাদ/এসএ/১৩:৭/১১:১৭:২০২০