২ ঘণ্টা পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

২ ঘণ্টা পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু

দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়।


ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। এছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

এদিকে গতকাল রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা ফোরজি সেবা বন্ধ করে দেয়। দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেয়া হয় বলে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সময় সংবাদকে নিশ্চিত করে।

তারা জানান, ফোরজি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।


কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।


পাঁচদিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারা দেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

এদিকে আজ সোমবার সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি রয়েছে।

আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার প্রবেশপথগুলো কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। চেকপোস্ট বসিয়ে সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক উত্তর না পেলে চেকপোস্ট পার হতে পারছে না কেউ।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা