Ortho Songbad আর্কাইভ

প্রাইম লাইফের পর্ষদ সভা স্থগিত

প্রাইম লাইফের পর্ষদ সভা স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, আগামী ৮ আগস্ট বিকাল আড়াইটায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তবে পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এদিকে আলোচিত সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার