Ortho Songbad আর্কাইভ

ডেল্টা লাইফের পর্ষদ সভা স্থগিত

ডেল্টা লাইফের পর্ষদ সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ আগস্ট বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে পর্ষদ সভার নতুন তারিখ জানানো হবে বলে জানিয়েছে কোম্পানিটি।


আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার