Ortho Songbad আর্কাইভ

সূচকের পতনে চলছে লেনদেন

সূচকের পতনে চলছে লেনদেন
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা ১১ টা পর্যন্ত ডিএসইতে ১৪২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯ টির।

অর্থসংবাদ/ এমএস/১১:০৬ / ১১: ১৮: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার