Ortho Songbad আর্কাইভ

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ৫টি অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


রোববার (১১ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়েছে, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার