Ortho Songbad আর্কাইভ

পদত্যাগ করলেন শাবিপ্রবির প্রোভিসি-কোষাধ্যক্ষ

পদত্যাগ করলেন শাবিপ্রবির প্রোভিসি-কোষাধ্যক্ষ

পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কবির হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।


শনিবার (১০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, ১০ আগস্ট সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ও কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।


১০ আগস্ট দিনে বিশ্ববিদ্যালয়ের ভিসি, মেডিকেল প্রশাসক, পরিবহন প্রশাসক ও গবেষণা কেন্দ্রের পরিচালক পদত্যাগ করেন।


এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সকল সদস্য, হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট সকলে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেয়।

মুল সাইট থেকে

পুজিবাজার