আইপিও অনুমোদন লুব-রেফের
কাট অফ প্রাইস নির্ধারিত হওয়া লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের আইপিওর অনুমোদন দিয়েছে বিএসইসি । একই সঙ্গে বিডিংয়ে লুব-রেফের শেয়ার ৫০ টাকার বেশি প্রস্তাবকারী এলিজেবল ইনভেস্টরদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে কমিশন।
বুধবার (১৮ নভেম্বর) ৭৪৯তম সভায় এ সিদ্ধান্ত দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ১৫০ কোটি টাকা মূলধন উত্তোলনের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যুর লক্ষ্যে সংশ্লিষ্ট কোম্পানির প্রসপেক্টাস প্রকাশ করার প্রস্তাব অনুমোদন করেছে।
উল্লেখ্য, যে সকল উপযুক্ত বিনিয়োগকারী (এলিজেবল ইনভেস্টর) ৫০ টাকার ঊর্ধ্বে বিডিং করেছে, সেসকল উপযুক্ত বিনিয়োগকারীকে কমিশনের ডিরেক্টিভ বিএসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/২০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৮ অনুযায়ী মিটিং করেছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত গৃহীত হয়।
অর্থসংবাদ/ এমএস/১৭:২২/ ১১: ১৮: ২০২০