Ortho Songbad আর্কাইভ

পিআইবি ডিজি জাফর ওয়াজেদের পদত্যাগ

পিআইবি ডিজি জাফর ওয়াজেদের পদত্যাগ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন জাফর ওয়াজেদ। মঙ্গলবার (১৩ আগস্ট) জাফর ওয়াজেদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র দেন।

চলতি বছরের ৭ মে টানা চতুর্থবারের মতো দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জাফর ওয়াজেদ। এর আগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে যোগদান করেন তিনি।

এরপর আরো দুইবার পিআইবি-এর মহাপরিচালক পদে নিয়োগ পান জাফর ওয়াজেদ।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার