২০০ কোটি মানুষ বেশি খায়, ৮২ কোটি না খেয়ে থাকে

২০০ কোটি মানুষ বেশি খায়, ৮২ কোটি না খেয়ে থাকে
সারা বিশ্বে ধনী-গরিবের পার্থক্য বেড়েই চলেছে৷ দেশভেদে, অঞ্চলভেদে পার্থক্যটা অনেক বেড়ে যায়৷খাওয়া-দাওয়াতেও একই বৈষম্য৷কোটি কোটি মানুষ নিয়মিত খাবার পায় না, অনেকে আবার প্রচুর খাবার অপচয় করে ৷
জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও-র প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে অন্তত ৮২ কোটি মানুষ রাতে না খেয়েই ঘুমাতে যায়৷ এফএও-র প্রতিবেদনে ঠিক উল্টো চিত্রও উঠে এসেছে৷ দেখা গেছে, বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ অতিরিক্ত খাবার খেয়ে খুব মোটা হয়ে গেছে৷
যেখানে ৮২ কোটি মানুষ একবেলা কোনো খাবার পায় না, সেখানে সারা বিশ্বে প্রতিবছর অন্তত ২২ কোটি ২০ লাখ টন খাবার নষ্ট বা অপচয় করা হয়৷
এফএও-র প্রতিবেদনে আরও উঠে আসে কোথায় কত খাবার অপচয় হয়। এর মধ্যে ইউরোপ এবং পূর্ব অ্যামেরিকার মানুষ গড়ে প্রতিবছর ৯৫ থেকে ১১৫ কিলোগ্রাম খাবার না খেয়ে ফেলে দেয়৷ সাব সাহারান আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে খাবার ফেলে দেয়ার প্রবণতা সেই তুলনায় অনেক কম৷ এই দুই অঞ্চলের মানুষ গড়ে প্রতি বছর ছয় থেকে ১১ কেজি খাবার ফেলে দেয়৷
আবার খাবারে ধনী-গরিবের মধ্যে রয়েছে ব্যাপক বৈষম্য যেমন উন্নত দেশগুলোতে বছরে মাথা পিছু খাবারের পরিমাণ ৯০০ কেজি, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশগুলোতে তা প্রায় অর্ধেক (৪৬০ কেজি)৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না