Ortho Songbad আর্কাইভ

ব্যাংক হিসেবে লভ্যাংশ পাঠিয়েছে সোনার বাংলা ইনসুরেন্স

ব্যাংক হিসেবে লভ্যাংশ পাঠিয়েছে সোনার বাংলা ইনসুরেন্স
সমাপ্ত হিসাব বছরের (৩১ ডিসেম্বর, ২০১৯) নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইনসুরেন্স লিমিটেড।ডিএসই সূত্রে জানা গেছে

সূত্র মতে, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

জানা যায়, সোনার বাংলা ইনসুরেন্স লিমিটেড ৩০ ডিসেম্বর, ২০১৯ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থসংবাদ/ এমএস/৯: ৫৬/ ১১: ১৯: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার