বিসিক ও বিটাকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের সমঝোতা স্মারক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক কর্তৃক প্রণীত ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের ঋণ প্রদানে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সঙ্গে গতকাল বুধবার (১৮ নভেম্বর) দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে কর্মসংস্থান ব্যাংক।
বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরী ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এর উদ্দেশ্য হল মুজিববর্ষে বিসিক এবং বিটাক হতে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য উদ্যোক্তাদের আত্নকর্মসংস্থানের জন্য ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করা।
অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
অর্থসংবাদ/এ এইচ আর ১১: ৩৪/ ১১: ১৯: ২০২০