চাঁপাইনবাবগঞ্জে ট্রলি উল্টে খাদে, নিহতের সংখ্যা বেড়ে ৯
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানের ট্রলি উল্টে খাদে পড়ার ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
আজ (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু , একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান, আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ট্রলি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।
শিবগঞ্জ থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙাব্রিজে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
অর্থসংবাদ/এসএ/২৪:৩৫/১১:১৯:২০২০