সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা

সাউথইস্ট ব্যাংক পিএলসির মাসিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ, ম্যানজোর অপারশেনগন, উপশাখার ইনচার্জবৃন্দ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানগণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহন করেন।


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন।


সভায় ব্যবসায়িক অর্জন পর্যালোচনা করা হয়। গ্রাহক সন্তুষ্টি অর্জনে সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনশীল আর্থিক সেবা নিশ্চিতের লক্ষ্য অর্জনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া নিয়ন্ত্রক সংস্থার সকল বিধি-বিধান যথাযথভাবে পরিপালনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা, প্রতিশ্রুতিশীল উদ্যোক্তাদের সহজশর্তে এসএমই ঋণ বিতরণ, রিটেইল গ্রাহকদের সময়পোযোগী ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ এবং কর্পোরেট সেক্টরে শিল্প প্রতিষ্ঠানকে ব্যাংকিং সহযোগতিার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। এছাড়া শেষ প্রান্তিকে কু-ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও জোর তাগিদ প্রদান করা হয়।


এছাড়াও সভায় শাখা ব্যবস্থাপকদেরকে গুজব সর্ম্পকে সর্তক থাকতে বলা হয়। গ্রাহকদেরকে সঠিক তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল যোগাযোগ মাধ্যম গুলোর ওপর নির্ভর করার জন্য এবং গুজবে বিশ্বাস করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অনেক সময়ে মিথ্যা তথ্য প্রচার সমাজে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে এই অভমিত ব্যক্ত করা হয়।


গ্রাহকের আস্থার প্রতীক সাউথইস্ট ব্যাংক স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় সকল তারল্য সূচকে একটি শীর্ষ স্থানীয় ব্যাংক হিসেবে ২৯ বছর সুনাম এবং সুখ্যাতি বজায় রেখেছে। এই সময়ে স্থানীয় মুদ্রা (টাকায়) এবং বৈদেশিক মুদ্রার দায় নিষ্পত্তিতে কখনো বিলম্ব বা ব্যর্থতার একটি নজিরও নেই। সাউথইস্ট ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থার ফলশ্রুতিতে আমানত এবং বৈদেশিক বাণিজ্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকরে কর্ষ্টাজতি র্অথরে নরিাপদ সংস্থান হসিাবে সাউথইস্ট ব্যাংক শতভাগ নিরাপদ ব্যাংক বলে অভিমত ব্যক্ত করা হয়। এই প্রবৃদ্ধির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আলোচনা করা হয়। সাউথইস্ট ব্যাংক সকলের জন্য একটি সুষ্ঠু ও নিরাপদ আর্থিক ব্যাংকিং পদ্ধতি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।


কাফি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি