Ortho Songbad আর্কাইভ

বিক্রেতা শূন্য এসিআই ফরমুলেশন

বিক্রেতা শূন্য এসিআই ফরমুলেশন
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সাড়ে ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে এসিআই ফরমুলেশনসের শেয়ারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বেলা ১টা ২২ মিনিট পর্যন্ত এসিআই ফরমুলেশনসের স্ক্রিনে ১৩ হাজার ৭৬৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১০৯ টাকা ৭০ পয়সা।

অর্থসংবাদ/ এমএস/১৩:৪৩/ ১১: ১৯: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার