বেসিক ব্যাংকের ৩৫তম এজিএম অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের ৩৫তম এজিএম অনুষ্ঠিত

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২০ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম।


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। ব্যাংকের শতভাগ শেয়ারহোল্ডার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম সভায় উপস্থিত ছিলেন।


পরিচালনা পর্ষদের সদস্য- ড. নাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা ড. মো. আবদুল খালেক খান, মো. এম. লতিফ ভূঞা এবং মো. রফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, সুমিত রঞ্জন নাথ, মো. শফিউল আলম, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী এবং মো. গোলাম সাঈদ খানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ব্যাংকের অডিট ফার্ম কাজী জহির খান এন্ড কোম্পানির প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।


সভায় ব্যাংকের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এর বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন