Ortho Songbad আর্কাইভ

করোনায় আক্রান্ত ক্রিকেটার হাবিবুল

করোনায় আক্রান্ত ক্রিকেটার হাবিবুল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি'র নির্বাচক হাবিবুল বাশার সুমন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১২ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন বাশার। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে, ১৬ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

আজ (১৯ নভেম্বর) হাবিবুল বাশার জানান, চিকিৎসার পর আগের চেয়ে তিনি এখন ভালো আছেন। শ্বাস নিতেও কোনো সমস্যা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (২১ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। বিসিবি প্রেসিডেন্টস কাপ চলাকালীন এবং ক্রিকেটারদের চলমান অনুশীলনেও গেল কয়েক সপ্তাহ মাঠে ছিলেন হাবিবুল বাশার সুমন।

অর্থসংবাদ/এসএ/১৯:২৫/১১.১৯.২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার