Ortho Songbad আর্কাইভ

পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে: রিজওয়ানা হাসান

পানি ছাড়ার আগে সতর্ক করতে ভারতকে বার্তা দেওয়া হবে: রিজওয়ানা হাসান

দুই দেশের অভিন্ন নদীগুলো থেকে পানি ছাড়ার আগে আগাম সতর্কতা দেওয়ার জন্য ভারতে বার্তা পাঠানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে হবিগঞ্জে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইনে বলা আছে, প্রতিবেশী দেশের সঙ্গে যদি চুক্তি নাও থাকে তারপরও কেউ কারও ক্ষতি করতে পারবে না; এক দেশ অন্য দেশকে সহযোগিতা করবে।


ভারতের সঙ্গে বাংলাদেশের কিছু নদী নিয়ে চুক্তি আছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উজানের দেশ থেকে পানি ছাড়ার আগে ভাটির দেশকে জানানোর কথা। তাহলে মানুষজনকে সড়িয়ে নেওয়া যায়। কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার