পবিপ্রবির ভিসি-ট্রেজারারের পদত্যাগ

পবিপ্রবির ভিসি-ট্রেজারারের পদত্যাগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী পদত্যাগ করেছেন।


শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে তাদের উভয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


জানা যায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনে ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেন। অপরদিকে, একই দিনে প্রফেসর মোহাম্মদ আলী উল্লেখ করেন, তিনি ব্যক্তিগত কারণে ট্রেজারার পদ থেকে পদত্যাগ করলেন।


উল্লেখ্য, প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ২০২১ সালের ২১ মে থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি