শেখ ফজলে ফাহিম পুনরায় সিএসিসিআই সহ-সভাপতি নির্বাচিত

শেখ ফজলে ফাহিম পুনরায় সিএসিসিআই সহ-সভাপতি নির্বাচিত
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম পুনরায় দ্য কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।শুক্রবার (২০ নভেম্বর) ক্লাউড কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৯২তম কাউন্সিল মিটিংয়ে তাকে এ পদে পুনর্নির্বাচিত করা হয়।

এর আগে ২০১৮ সালে তুরস্কে অনুষ্ঠিত সিএসিসিআইয়ের ৩২তম সম্মেলনে শেখ ফজলে ফাহিমকে ২০১৮-২০২০ মেয়াদে সংগঠনটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছিল।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সিএসিসিআই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৮টি দেশের শীর্ষ চেম্বার অব কমার্স এবং অ্যাসোসিয়েশনগুলোর একটি সংগঠন।বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, আজারবাইজান, ব্রুনাই, কম্বোডিয়া, জর্জিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, তাইওয়ান, পূর্ব তিমুর, তাজিকিস্তান, তুরস্ক, উজবেকিস্তান এবং ভিয়েতনাম এই সংগঠনের সদস্য সংগঠনটি সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিকে সম্পর্ক জোরদার, উচ্চ পর্যায়ের বৈঠক ও প্রশিক্ষণ আয়োজন,ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে জ্ঞান বিনিময়, নীতি সহায়তা এবং ব্যবসায়ীদের নেটওয়ার্ক তৈরিতে কাজ করে আসছে।

অর্থসংবাদ/এ এইচ আর ১০: ৩০ / ১১:২১ : ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি