করোনায় আক্রান্ত বেবী নাজনীন
জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই শিল্পী স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার।
জানা গেছে, জ্বরসহ অন্য বেশ কিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির পর প্রথমে করোনা-পরীক্ষার ফল নেগেটিভ আসে। তবে ফের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।
গতকাল শুক্রবার বেবী নাজনীনের ছেলের বরাত দিয়ে এনাম সরকার জানিয়েছিলেন, ‘আগে থেকে তাঁর কিডনিজনিত সমস্যা ছিল। তাঁর জ্বরসহ অন্য বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে।’
অর্থসংবাদ/এ এইচ আর ১২: ৪০ / ১১:২১: ২০২০