ইন্টারপোলের মাধ্যমে অর্থ পাচারকারীদের দেশে ফেরত আনা হবে: দুদক চেয়ারম্যান

ইন্টারপোলের মাধ্যমে অর্থ পাচারকারীদের দেশে ফেরত আনা হবে: দুদক চেয়ারম্যান
অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের ঘটনায় মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর অর্থ পাচারের ঘটনায় জড়িতদের ইন্টারপোলের সহযোগিতায় বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার দৈনন্দিন সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা অথবা সরকারি অর্থ আত্মসাৎ করে যারা অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশে পাচার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এর পাশাপাশি অর্থ পাচারকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।’

ইকবাল মাহমুদ বলেন, ‘যে বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন এবং তা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবন-যাপন করছেন, তাদের প্রত্যেককেই অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। ইন্টারপোলসহ আন্তর্জাতিক সব আইনি টুলস-টেকনিক প্রয়োগ করে অপরাধীদের দেশে ফিরিয়ে আনা হবে।’

পাচারকারীদের ফিরিয়ে আনার পাশাপাশি দেশের সম্পদও ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো