একদিনেই রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু

একদিনেই রাবির দুই শিক্ষার্থীর মৃত্যু
একদিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ব্রেইনস্ট্রোক জনিত কারণে ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লিয়ন ইসলাম ও রাত ১০টায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ফিন্যান্স বিভাগের (২০১০-২০১১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান মারা গেছেন।

জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিয়ন ইসলাম। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

লিয়ন ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজহাট এলাকার গোপালপুরের বাসিন্দা ইউনুস আলীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক ছাত্র ও রক্তদাতা সংগঠন বাঁধন'র হল শাখা সাধারণ সম্পাদক ছিলেন।

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্তুজা খালেদ জানান,‘লিয়নের মৃত্যুর খবর জেনেছি। তার অকাল মৃত্যুতে আমরা ইতিহাস বিভাগের সকলে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে গত ২৩ আগষ্ট মাহাদীর শরীরে ব্লাড ক্যান্সার ধরা পরে। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়ে করোনায় আক্রান্ত হন।পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত ১০ নভেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহাদীর বাড়ী যশোর জেলায় বলে জানা গেছে।

অর্থসংবাদ/এ এইচ আর 0১:০৫/ ১১:২১: ২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি