Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

বিদায়ী সপ্তাহে (২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৩ টাকা ৪০ পয়সা বা ২৮ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।


ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২১ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। আর ১৭ দশমিক ৯৯ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।


এছাড়াও, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ঢাকা ডাইংয়ের ১৭ দশমিক ৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১৬ দশমিক ৯৮ শতাংশ, এমজেএল বাংলাদেশের ১৬ দশমিক ৮৯ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৮১ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৭৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৩৯ শতাংশ এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার