Ortho Songbad আর্কাইভ

লেনদেনে শীর্ষে বেক্সিমকো ফার্মা

লেনদেনে শীর্ষে বেক্সিমকো ফার্মা
আজ রবিবার (২২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৪৩ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে হয়েছে। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬৯ লাখ টাকার।

তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এডিএন টেলিকম। কোম্পানিটির ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, এসএস স্টীল, কাসেম ইন্ডাস্ট্রিজ, গ্রামীন ওয়ান স্কিম , প্রভাতী ইন্স্যুরেন্স ও পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/ এমএস/ ১৬: ০৮/ ১১: ২২: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার