দুই ডেপুটি গভর্নর নিয়োগ বাংলাদেশ ব্যাংকে

দুই ডেপুটি গভর্নর নিয়োগ বাংলাদেশ ব্যাংকে
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খান।

আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

সাজেদুর রহমানকে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান খানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যােগদানের তারিখ হতে তার বয়স ৬২ বছর পূর্তি অর্থাৎ ০১.০২.২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়ােগ প্রদান করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়ােগের অন্যান্য শর্ত অনুমােদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে।

ছাইদুর রহমানের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানকে তার বর্তমান পদ হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যােগদানের তারিখ হতে তার বয়স ৬২ (বাষট্টি) বছর পূর্তি অর্থাৎ ০১.০১.২০২৫ খ্রিঃ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি গভর্নর পদে চচুক্তিভিত্তিক নিয়ােগ প্রদান করা হলাে। এ চুক্তিভিত্তিক নিয়ােগের অন্যান্য শর্ত অনুমােদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে।

উল্লেখ,বাংলাদেশ ব্যাংকে বর্তমানে দুই জন ডেপুটি গভর্নর রয়েছেন। তারা হলেন— এস এম মনিরুজ্জামান ও আহমেদ জামাল। নতুন করে দুই জন নিয়োগ পাওয়ায় বাংলাদেশ ব্যাংকে বর্তমানে ডেপুটি গর্ভনর চার জন। তাদের মধ্যে এস এম মনিরুজ্জামানের চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং আহমেদ জামালের মেয়াদ রয়েছে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি