Ortho Songbad আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকে ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত
গতকাল শনিবার (২১ নভেম্বর, ২০২০) ভার্চুয়াল প্লাটফর্মে মার্কেন্টাইল ব্যাংকে ’কমপ্লায়েন্স অফ ইন্ট্যারশনাল অডিট’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকের নিরাপত্তার স্বার্থে অডিট আপত্তি নিষ্পত্তির বিষয়ে যাবতীয় গাইডলাইন্স যথাযথভাবে মেনে চলতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশ দেন।

এছাড়া্ও ওয়ার্কশপে ব্যাংকের ডিএমডি ও চীফ অপারেটিং অফিসার মো. জাকির হোসাইন সহ ৬০টি শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। ওয়াকর্শপটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

 

মুল সাইট থেকে

পুজিবাজার