Ortho Songbad আর্কাইভ

জিরো কুপন বন্ড ইস্যু করবে বিডি ফাইন্যান্স

জিরো কুপন বন্ড ইস্যু করবে বিডি ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ আনসিকিউরড নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০০ কোটি টাকার নন-কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে ৩ বছর।

অর্থসংবাদ/ এমএস/ ১০: ১১/ ১১: ২৩: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার