Ortho Songbad আর্কাইভ

রাইট শেয়ার ইস্যু করবে কনফিডেন্স সিমেন্ট

রাইট শেয়ার ইস্যু করবে কনফিডেন্স সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কনফিডেন্স সিমেন্ট কর্তৃপক্ষ প্রতিটি ৪৫ টাকা করে ৩টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করতে চায়। যা এজিএমে শেয়ারহোল্ডারদের এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষ ইস্যু করা হবে।


রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে সহযোগি কোম্পানি গঠন ও ঋণ পরিশোধ করতে চায় কোম্পানি কর্তৃপক্ষ।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার