Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল আজিম আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কম্পানিসচিব আব্দুল হান্নান খান ও অন্যান্য নির্বাহী।

ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শাখা ব্যবস্থাপকরা যুক্ত ছিলেন বলে জানা গেছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

অর্থসংবাদ/এ এইচ আর ১০:৫১/ ১১:২৩:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার