Ortho Songbad আর্কাইভ

বিটিআরসির নতুন চেয়ারম্যান মো. এমদাদুল বারী

বিটিআরসির নতুন চেয়ারম্যান মো. এমদাদুল বারী

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. এমদাদুল বারী।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৭(১) ও ৯(২) অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগপূর্বক চেয়ারম্যান পদে পদায়ন করা হল।


যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদের জন্য তাকে নিয়োগ দিয়েছে সরকার।

মুল সাইট থেকে

পুজিবাজার