Ortho Songbad আর্কাইভ

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন যমুনা ব্যাংকের পরিচালক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন যমুনা ব্যাংকের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি ঢাকা স্টক একচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে গিয়ে তাঁর স্ত্রীকে উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করবেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির পরিচালক মো. হাসান ৬৫ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই পরিচালক তার স্ত্রী ফাতিমা বেগম রুনার কাছে উপহার হিসেবে এই পরিমাণ শেয়ার হস্তান্তর করবেন।


আগামী ৩০ কর্মাদবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন এই পরিচালক।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার