Ortho Songbad আর্কাইভ

দরবৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

দরবৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার (১১ সেপ্টেম্বর) ডিএসইতে শাইনপুকুর সিরামিকসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের দর বেড়েছে ১৪ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। আর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৭৪ শতাংশ, এডিএন টেলিকমের ৮ দশমিক ৫০ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৮ দশমিক ১২ শতাংশ, রানার অটোমোবাইলসের ৭ দশমিক ৮১ শতাংশ, কহিনুর কেমিক্যালের ৭ দশমিক ৪৮ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ শতাংশ এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬ দশমিক ৮১ শতাংশ দর বেড়েছে।


কাফি

মুল সাইট থেকে

পুজিবাজার