ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে, নম্বর বণ্টনে পরিবর্তন
বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সব বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিবর্তন আনা হয়েছে ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনেও।
আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মিটিংয়ে উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, মিটিংয়ে সর্বসম্মতিক্রমে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি গৃহীত হয়েছে। পরীক্ষা মোট ১০০ নম্বরের ওপর হবে তাও গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট অনুষদের ডিনরা ঠিক করবেন পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন। তবে এবারের ভর্তি পরীক্ষায় ক, খ, গ, এবং ঘ এই চার ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।
অর্থসংবাদ/এ এইচ আর ১৫:০৮/ ১১:২৩:২০২০