Ortho Songbad আর্কাইভ

বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ শাহজাহান

বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ শাহজাহান
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মোহাম্মদ শাহজাহান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক আদেশে মোহাম্মদ শাহজাহানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

তিনি ২০১৯ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে বিএইচবিএফসিতে যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) অফিসার পদে ক্যারিয়ার শুরু করেন।তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

অর্থসংবাদ/এ এইচ আর 0৩:২৫/ ১১:২৩:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার