ডেপুটি গভর্নর হিসাবে যোগদান করেছেন কাজী ছাইদুর রহমান

ডেপুটি গভর্নর হিসাবে যোগদান করেছেন কাজী ছাইদুর রহমান
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসাবে কাজী ছাইদুর রহমান যোগদান করেছেন কাজী ছাইদুর রহমান। সোমবার (২৩ নভেম্বর) তিনি এ পদে যোগদান করেন।

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬২ বছর হওয়া পর্যন্ত এ পদে চুক্তিভিত্তিকভাবে তাকে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে কাজী ছাইদুর রহমান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন ডিপার্টমেন্ট, গৃহায়ন তহবিলের দায়িত্বসহ বাংলাদেশ ব্যাংক পরিচালক পর্ষদের সচিব পদের দায়িত্বে ছিলেন।

এছাড়া তিনি মহাব্যবস্থাপক হিসেবে যথাক্রমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং নির্বাহী পরিচালক পদমর্যাদায় রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে হিসাববিজ্ঞানে বিকমসহ (অনার্স) এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে যোগদান করেন।

বাংলাদেশ ব্যাংকে অসাধারণ কৃতিত্বপূর্ণ ও সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০০৮’-এ স্বর্ণপদক পান।

অর্থসংবাদ/এ এইচ আর 0৯:৪৫/ ১১:২৪:২০২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি