Ortho Songbad আর্কাইভ

শেয়ারদর বাড়ার কারণ জানে না প্রগতি লাইফ

শেয়ারদর বাড়ার কারণ জানে না প্রগতি লাইফ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১৮৯ টাকা ৩০ পয়সা। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেয়ার প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ টাকা ৩০ পয়সায়।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার