Ortho Songbad আর্কাইভ

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (১৯ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে আটটি হত্যা মামলার রয়েছে। তবে কোনটতাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

মশিউর রহমানের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে।

মশিউর ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ এবং লালবাগ বিভাগের সাবেক উপ-কমিশনার ছিলেন।

ডিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে পালানোর সময় তাকে আটক করা হয়।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার