প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন শেষ হচ্ছে আজ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদনের সময় শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত এই আবেদন করা যাবে। আবেদন শেষে যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলে নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সিনিয়র সহকারী সচিব আতিক এস বি সাত্তার গণমাধ্যমকে বলেন, গত ২৫ অক্টোবর সকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ আবেদন কার্যক্রম শুরু হয়েছে। এতে গতকাল সোমবার পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৯০৯ আবেদনের পেমেন্ট জমা পড়েছে। আজ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে।
এর আগে গত ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৫ অক্টোবর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
অর্থসংবাদ/এ এইচ আর ১২:৩২/ ১১:২৪:২০২০