Ortho Songbad আর্কাইভ

একসঙ্গে তিন বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কাট্টলী টেক্সটাইল

একসঙ্গে তিন বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কাট্টলী টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভায় সমাপ্ত তিন হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, আগামী ২৮ সেপ্টেম্বর, দুপুর ২টায় এবং বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় গত ৩০ জুন,২০২২, ২০২৩ এবং ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার