Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক লোকিয়াত উল্লাহর নিকট থাকা এনআরবিসি ব্যাংকের ১ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৩০০টি শেয়ার তার ছেলে আনোয়ার হোসেনকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসাবে প্রদান করেছেন।


গত ১৫ সেপ্টেম্বর তিনি আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করার ঘোষণা দেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার