Ortho Songbad আর্কাইভ

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, উদ্যোক্তা তোফাজ্জল হোসেনের কাছে কোম্পানিটির ১ কোটি ৪৯ লাখ ৪৩ হাজার ২২৫টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।


আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার