Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ ঘোষণা করেনি এএফসি এগ্রো

লভ্যাংশ ঘোষণা করেনি এএফসি এগ্রো
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী (২০১৯-২০) বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৮৫ পয়সা। এর আগের বছর ছিলো ১৯ টাকা ২৯ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

অর্থসংবাদ/ এমএস/ ১৮: 0৪/ ১১: ২৪: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার