Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক নাহিদ আফরোজ

বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক নাহিদ আফরোজ
বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক নিয়োগ করা হয়েছে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার