Ortho Songbad আর্কাইভ

লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি: উপদেষ্টা আসিফ

লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি: উপদেষ্টা আসিফ
লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

আসিফ মাহমুদ ওই পোস্টে 'জাতীয় ক্রীড়া পরিষদের' অনেকগুলো ফাইলের একটি ছবি দেন। সেখানে দেখা যায়, অফিসে ফাইলের স্তুপ জমে আছে। ছবির ওপরের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।’

এর আগে এক ফেসবুক স্ট্যটাসে তদবিরে বিরক্তের কথা প্রকাশ করেছিলেন আসিফ মাহমুদ। ওই স্ট্যটাসে তিনি বলেছিলেন, দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না।

এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তারমধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের উর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরী করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।

এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার