Ortho Songbad আর্কাইভ

১২টায় সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রীর

১২টায় সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রীর
চলমান করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছর লটারির মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে শিক্ষার্থী। প্রথম থেকে অষ্টম শ্রেণিতে শূন্য আসনে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করতে নীতিমালা সংশোধন করা হচ্ছে।

অর্থসংবাদ/এ এইচ আর ০৯:৪৮/ ১১:২৫:২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার