Ortho Songbad আর্কাইভ

মালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠান বাড়াবে পরিশোধিত মূলধন

মালেক স্পিনিংয়ের সহযোগী প্রতিষ্ঠান বাড়াবে পরিশোধিত মূলধন
পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলসের সহযোগী প্রতিষ্ঠান নিউ এশিয়া সিনথেটিকস লিমিটেড (এনএসএল)।

মালেক স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার নিউ এশিয়া সিনথেটিকসের পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। ঢাকা স্টকা এক্সচেন্জ ( ডিএসই ) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সহযোগী কোম্পানিটি বিদ্যমান ৫০ কোটি টাকা থেকে ৬৬ টাকায় পরিশোধিত মূলধন বাড়াবে। একারণে কোম্পানিটি ৬৬ লাখ সাধারণ শেয়ার ছাড়বে। আর প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০০ টাকা।

অর্থসংবাদ/ এমএস/ ১০: ২১/ ১১: ২৫: ২০২০

মুল সাইট থেকে

পুজিবাজার