Ortho Songbad আর্কাইভ

শিক্ষার্থীদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময় সভা সোমবার

শিক্ষার্থীদের সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময় সভা সোমবার
বিবেক নাড়ানো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষার্থীদের মতামত শোনার লক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১২টায় টি.এস.সি.সি মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় সভায় সকল ডিন, বিভাগীয় সভাপতি এবং অফিস প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

অর্থসংবাদ/সাকিব/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার