কোস্টগার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক
রিয়ার এডমিরাল জিয়াউল হককে কোস্টগার্ডের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সাবেক ডিজি রিয়ার এডমিরাল এরশাদ আলীর স্থলাভিষিক্ত হলেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রিয়ার এডমিরাল জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এমআই