Ortho Songbad আর্কাইভ

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির এক উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আলহাজ্ব সুলতান মাহমুদ চৌধুরী কোম্পানির ১৮ লাখ শেয়ার ক্রয় করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের বিদ্যমান বাজারদরে ঘোষিত শেয়ার ক্রয় সম্পন্ন করেন তিনি।


এর আগে গত ৮ সেপ্টেম্বর তিনি ডিএসই ওয়েবসাইটে ১৮ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।


এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার